বাদশাহ আবু সাঈদ মুজাফফার (রঃ) এবং আবু খাত্তাব উমর ইবনে দিহইয়া (রঃ) সম্পর্কে বানোয়াট উক্তি প্রচার করল দেওবন্দী/হিফাজতিরা
দেওবন্দী/কাওমী/হেফাজতিদের গুরু জুনায়েদ বাবু নগরী তার মিলাদ বিরোধী লিখায় বাদশাহ আবু সাঈদ মুজাফফার (রঃ) এবং আবু খাত্তাব উমর ইবনে দিহইয়া (রঃ) কে অপব্যয়ী ও দ্বীনের প্রতি উদাসীন হিসেবে প্রমাণ করতে ব্যস্ত হয়ে লিখে
///“সে ছিল এক অপব্যয়ী বাদশা। সে নিজস্ব ইজতিহাদ ও অভিরুচি মতে আমল করার জন্য সমকালীন আলেমদের আদেশ দিত এবং অন্য ইমামের অনুসরণ না করার জন্য উৎসাহ যোগাত। ফলে (স্বার্থপর) আলেমদের একটি দলকে সে বাগিয়ে নিয়েছিল। সে প্রতি রবীউল আউয়াল মাসে মীলাদ অনুষ্ঠানের আয়োজন করত। সেই প্রথম বাদশা যে এই নবতর প্রথার ভিত্তি স্থাপন করে।” (আল কাউলুল মু’তামাদ ফী আমালিল মাওলীদ, মিন্হাযুল ওয়াযিহ্-২৪৯)।
এই অপব্যয়ী বাদশা প্রজাদের মধ্যে জনপ্রিয়তা অর্জনের জন্য ধর্মের নামে বাইতুল মালের ল ল টাকা মীলাদুন্নবীর আয়োজনে পানির মত ব্যয় করত। প্রসিদ্ধ ঐতিহাসিক আল্লামা যাহাবী (রাহ্.) তার সম্পর্কে লিখেন, “সে প্রতি বছর মীলাদুন্নবী উপল্েয প্রায় তিন ল দিনার ব্যয় করত।” (দুয়ালুল ইসলাম-২/১৩৬)।
আল্লামা ইব্নে কাসীর ও আল্লামা ইব্নে খাল্লিক্বান (রাহ্.) লিখেন, “কোন কোন মীলাদ মাহ্ফিলে সেই বাদশার দ¯রখানে পাঁচ হাজার ভূনা মাথা, দশ হাজার মুরগী এবং ত্রিশ হাজার হালুয়ার পাত্র থাকত। মাহ্ফিল স্থানে স্থাপন করা হত বিশটিরও অধিক চার পাঁচ তলা বিশিষ্ট গম্বুজ। তন্মধ্যে একটি গম্বুজ বাদশার জন্য নির্দিষ্ট থাকত। অবশিষ্ট গম্বুজগুলোতে অবস্থান করত বাদশার উজির-নাজির ও সভাসদবর্গ। সফর মাস থেকেই শুরু হত গম্বুজ সাজানোর কাজ। এ মাহ্ফিলে অত্যন্ত ধুমধামের সাথে নাচ-গানের আসর বসত। বাদশা নিজেও নাচে অংশগ্রহণ করত। মাহ্ফিল শেষে যোগদানকারীদের যথাযোগ্য সম্মানীও দেওয়া হত।” (তারীখে ইব্নে কাসীর-১৩/১৩৭, তারীখে ইব্নে খাল্লিক্বান-৪/১১৭-১১৯)।
সুপ্রসিদ্ধ ‘দুয়ালুল ইসলাম’ ইতিহাস গ্রন্থে দেখা যায়, উপরোক্ত অপব্যয়ী বাদশার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মীলাদ মাহ্ফিলের বৈধতা ব্যাখ্যা করে আবুল খাত্তাব উমর ইব্নে দিহ্য়া (মৃতঃ ৬৩৩ হিজরী) ‘আত-তানবীর ফী মাওলিদিস্ সিরাজিল মুনীর’ নামক একটি কিতাব রচনা করেছিল। এজন্য সে বাদশার পক্ষ থেকে এক হাজার দিনার বখশিশ লাভ করেছিল। (খন্ড-২, পৃষ্ঠা-১৩)। এই মৌলবী সম্পর্কে আল্লামা হাফেজ ইব্নে হাজার আসক্বালানী (রাহ্.) লিখেন, “সে পর্ববর্তী ইমাম ও আলেম-উলামাদের সাথে বেআদবী করত। সে ছিল অশ্লীল ভাষী, অহঙ্কারী, নির্বোধ এবং দ্বীন সম্পর্কে সংকীর্ণমনা ও অলস প্রকৃতির।” (লিসানুল মীযান-৪/২৯৬, আল্ মিন্হাযুল ওয়াযিহ্)। তিনি আরও লিখেন, “আল্লামা ইব্নুন্ নাজ্জার মন্তব্য করেন যে, আমি এই মৌলবীর মিথ্যাচার ও দুর্বলতা সম্পর্কে লোকদের একমত দেখেছি।” (লিসানুল মীযান-৪/২৯৬, আল্ মিনহাযুল ওয়াযিহ্)///
হেফাজত নেতা বাবু নগরীর উপরের মন্তব্য হল প্রকৃত তথ্যের বিকৃত রূপ। সকল ইমাম মুস্তাহিদগন তাদের সম্পর্কে কি বলেছেন তা দেখা যাক--
১. হাফিজে হাদীস ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে লিখেন-
ﻛﺎﻥ ﻣﺘﻮﺍﺿﻌﺎ ﺧﻴﺮﺍ ﺳﻨﻴﺎ ﻳﺤﺐ ﺍﻟﻔﻘﻬﺎﺀ
ﻭﺍﻟﻤﺤﺪﺛﻴﻦ
অর্থ: বাদশা হযরত মালিক মুজাফফরুদ্দীন ইবনে যাইনুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি তিনি নম্র, ভদ্র ও উত্তম স্বভাবের অধিকারী ছিলেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদায় বিশ্বাসী ছিলেন। তিনি ফক্বীহ ও মুহাদ্দিসগনকে অত্যন্ত ভালবাসতেন।"
[সূত্রঃ- সিয়ারু আলামীন নবালা, ২২ তম খন্ড, ৩৩৬ পৃষ্ঠা]
২. এ মহান বাদশার প্রশসায় উনার সমকালীন বিখ্যাত ইতিহাসবিদ আল্লামা ক্বাযী ইবনে খল্লিক্বান রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে লিখেন-
ﻭﻛﺮﻡ ﺍﻻﺧﻼﻕ ﻛﺜﻴﺮ ﺍﻟﺘﻮﺍﺿﻊ ﺣﺴﻦ
ﺍﻟﻌﻘﻴﺪﺓ ﺳﺎﻟﻢ ﺍﻟﻄﺎﻗﺔ ﺷﺪﻳﺪ ﺍﻟﻤﻴﻞ ﺍﻟﻲ
ﺍﻫﻞ ﺍﻟﺴﻨﺔ ﻭ ﺍﻟﺠﻤﺎﻋﺔ ﻻ ﻳﻨﻔﻖ ﻋﻨﺪ ﻣﻦ
ﺍﺭﺑﺎﺏ ﺍﻟﻌﻠﻮﻡ ﺳﻮﻱ ﺍﻟﻔﻘﻬﺎﺀ ﻭﺍﻟﻤﺤﺪﺛﻴﻦ
ﻭﻣﻦ ﻋﺪﺍﻫﻤﺎ ﻻ ﻳﻌﻄﻴﻪ ﺷﻴﺎ ﺍﻻ ﺗﻜﻠﻔﺎ
অর্থ: বাদশা হযরত মুজাফফরুদ্দিন ইবনে যাইনুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রসংসনীয়, চরিত্রের অধিকারী, অত্যধিক বিনয়ী ছিলেন। উনার আক্বীদা ও বিশ্বাস ছিল সম্পূর্ণ বিশুদ্ধ। তিনি আহলে সুন্নত ওয়াল জামাতের একনিষ্ঠ অনুসারী ছিলেন। তিনি আলিম উলামা, ফক্বীহ ও মুহাদ্দিসগন উনাদের পিছনে ব্যয় করা ব্যতীত সকল ক্ষেত্রে ব্যয় করার ব্যাপারে মিতব্যয়ী ছিলেন।"
[সূত্রঃ- ওয়াফইয়াতুল আ'ইয়ান, ৪র্থ খন্ড, ১১৯ পৃষ্ঠা]
এ মহান বাদশা বিশুদ্ধ আক্বীদা এবং উত্তম আমলের অধিকারী ছিলেন বলেই সে জামানার সকল আলিম উলামা, মাশায়েখ, সূফী দরবেশ সবাই সে সময় উনার আয়োজিত মীলাদ শরীফ মাহফিলে উপস্থিত হতেন। এ প্রসঙ্গে আল্লামা ক্বাযী ইবনে খল্লিক্বান রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
ﻭﺍﻣﺎ ﺍﺣﺘﻔﺎﻝ ﺑﻤﻮﻟﺪ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻓﺎﻥ ﺍﻟﻮﺻﻒ ﻳﻘﺼﺮ ﻋﻦ
ﺍﻻﺣﺎﻃﺔ ﺑﻬﺎ ﻭﻟﻜﻦ ﻧﺬﻛﺮ ﻃﺮﻗﺎ ﻣﻨﻪ ﻭﻫﻮ
ﺍﻫﻞ ﺍﻟﺒﻼﺩ ﻛﺎﻧﻮﺍ ﻗﺪ ﺳﻤﻌﻮﺍ ﺑﺤﺴﻦ
ﺍﻋﺘﻘﺎﺩ ﻓﻴﻪ ﻓﻜﺎﻥ ﻓﻲ ﻛﻞ ﺳﻨﺔ ﻳﺼﻞ ﺍﻟﻴﻪ
ﻣﻦ ﺍﻟﺒﻼﺩ ﺍﻟﻌﺮﺑﻴﺔ ﻣﻦ ﺍﺭﺑﻞ ﻣﺜﻞ ﺑﻐﺪﺍﺩ
ﻭﺍﻟﻤﻮﺻﻞ ﻭﺍﻟﺠﺰﻳﺮﺓ ﻭ ﺳﻨﺠﺎﺭ ﻭﻧﺼﺒﻴﻦ
ﻭﺑﻼﺩﺍ ﺍﻟﻌﺠﻢ ﻭﺗﻠﻚ ﺍﻟﻨﻮﺍﺣﻲ ﺣﻠﻖ ﻛﺜﻴﺮ
ﻣﻦ ﺍﻟﻔﻘﻬﺎﺀ ﻭﺍﻟﺼﻮﻓﻴﺔ ﻭﺍﻟﻮﻋﺎﺀﻅ
ﻭﺍﻟﻘﺮﺍﺀ ﻭﺍﻟﺸﻌﺮﺍﺀ
অর্থ: বাদশা হযরত মুজাফফরুদ্দীন ইবনে যাইনুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি কতৃক আয়োজিত মীলাদ শরীফ এর মাহফিলের গুরুত্ব-মাহাত্ব বলে শেষ করার মত নয়। এতদসত্বেও একটি কথা না বললেই নয়। তাহলো দেশবাসী আক্বীদা ও বিশ্বাসে উনাকে উত্তম লোক বলেই জানতেন। আর তাই প্রতি বছর আরবলের নিকটবর্তী সকল দেশে যেমন-বাগদাদ, মাওয়াছিল, জাযীরাহ, সানজার, নাছীবাইন, আরব-অনারব ও আশ পাশের অসংখ্য আলীম উলামা, ফক্বীহ, ছালিহ, ওয়ায়িজ, ক্বারী ও শায়িরগন উক্ত মীলাদ শরীফ এর মাহফিলে উপস্থিত হতেন।"
[সূত্রঃ- ওয়াফইয়াতুল আ'ইয়ান, ৪র্থ খন্ড, ১১৭ পৃষ্ঠা]
আবুল খত্তাব ইবনে দাহইয়া রাহমাতুল্লাহি এর পরিচয় দিতে গিয়ে ঐতিহাসিক ইবনে খাল্লেকান রাহমাতুল্লাহি আলাইহি, “তারীফে ইবনে খাল্লেকানে” লিখেছেন,
“তিনি তৎকালীন বিখ্যাত ও নেতৃস্থানীয় আলিম বিদ্বানগণের মধ্যে অন্যতম ছিলেন। তিনি পশ্চিমের কোন এক দেশ হতে আগমন করে শাম ও ইরাক সফর করেন এবং হিজরী ৬০৪ সালে ‘আরবল’ শহরে আগমন করে সেখানেই অবস্থান করেন। তখনকার বাদশাহ্ মালিক মুজাফফরকে মীলাদুন্নবীর প্রতি যথেষ্ট আগ্রহান্বিত ও যত্নপরায়ণ দেখে উনার এই কর্মের সমর্থনে ﺍﻟﺘﻨﻮﻳﺮ নামক একটি কিতাব প্রণয়ন করেন।”
আল্লামা ক্বাযী ইবনে খল্লিক্বান রাহমাতুল্লাহি আলাইহি আরও বলেন,
“ইবন দিহইয়া ছিলেন সে যুগের বিখ্যাত ওলামা ও প্রসিদ্ধ ফোজালাগণের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। তিনি মরোক্ক থেকে আগমণ করে পর্যটনের উদ্দেশ্যে সিরিয়া ও ইরাকে প্রবেশ করেন এবং ৬০৪ হিজরী সালে (কুর্দিস্তানের) আরবিল শহরে আগমন করেন। তিনি তথাকার সম্মানীত শাসক ও বাদশাহ মুজাফফার উদ্দিনকে মিলাদুন্নাবী (সাঃ) পালন করতে দেখতে পান। তিনি বাদশাহকে উপহার দিয়ার উদ্দেশ্যে ‘আত-তানভির ফি মাওলিদিল বাশিরিন নাজির’ নামক একখান গ্রন্থ মিলাদ শরীফের উপর রচণা করে উপহার প্রদান করেন। তিনি নিজে গ্রন্থখানা পাঠ করে বাদশাহকে শুনান। বাদশাহ প্রীত হয়ে তাঁকে এক হাজার স্বর্ণমুদ্রা উপহার দেন”।
[সূত্রঃ- আন নিয়ামাতুল কুবরা আলাল আলম পৃঃ ৭৬, ৯ম শতাব্দী মুজাদ্দিদ আল্লামা জালালুদ্দিন সুয়ুতি (রঃ) এর ফতওয়া সূত্র বর্ণিত]
৩. হাফিজুল হুফফায, ইমামুল মুহাদ্দিসীন, ৯ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রাহমতুল্লাহি আলাইহি তাঁর বিখ্যাত “আল হাবীলিল ফতওয়া” নামক কিতাবে বর্ণনা করেন,
“যিনি এই প্রকার মীলাদ মাহফিলের প্রবর্তন করেন, তিনি হলেন আরবালের বাদশাহ্ মালিক মুজাফফর আবূ সাইদ বিন জয়নুদ্দীন।”
ইমাম সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উক্ত বাদশাহ্ সম্বন্ধে উনার “হুসনুল মাকাসিদ ফি আমালিল মাওয়ালিদ” কিতাবে সুপ্রসিদ্ধ ঐতিহাসিক ও মুহাদ্দিছ আল্লামা ইবনে কাসির রাহমতুল্লাহি আলাইহি উনার উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে,
ﻭﻛﺎﻥ ﺷﻬﻤﺎ ﺷﺠﺎﻋﺎ ﺑﻄﻼ ﻋﺎﻟﻤﺎ ﻋﺎﺩﻻ
ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ ﻭﺍﻛﺮﻡ ﻣﺜﻮﺍﻩ
অর্থ: “তিনি তীক্ষ্ম বুদ্ধি-সম্পন্ন, সাহসী, বীর্যবান, আলিম ও ন্যায় বিচারক ছিলেন। আল্লাহ্ পাক উনার প্রতি রহম করুন উনাকে সম্মানিত বাসস্থান দান করুন।”
শায়খ হাফিয আবুল খত্তাব ইবনে দাহইয়া বাদশাহর এই মীলাদ অনুষ্ঠান সম্পর্কে এক বৃহৎ কিতাব প্রণয়ন করে তার নাম দিয়েছেন, “আততানবীরু ফী মাওলিদিল বাশীর ওয়ান নাযীর।”
৪. প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা ইবনু জাওজী রাহমতুল্লাহি আলাইহি উনার নাতি ‘মিরআতুজ্জামান’ নামক পুস্তকে বলেন,
“তাঁর (বাদশাহর) আয়োজিত মীলাদ মাহফিলে শীর্ষস্থানীয় সূফী ও আলিমগণ উপস্থিত হতেন।"
৫. আল্লামা ইসমাইল হাক্কী (রঃ) বলেন,
বাদশাহগণের মধ্যে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নাবী (সাঃ) পালন করেন আরবিলের বাদশাহ (মুজাফফার উদ্দিন) [ভালমত খেয়াল করুন পাঠক বাদশাহ সর্বপ্রথম শুরু করেছিলেন রাষ্ট্রীয়ভাবে, সামগ্রিকভাবে নয় যা মিলাদুন্নাবী(সাঃ) বিরোধীরা দাবী করে থাকে]। তাঁর উদ্দেশ্যে মিলাদুন্নাবীর কিতাব রচণা করেন ইবন দিহইয়া (রঃ)। তিনি কিতাবখানার নামকরণ করেন ‘আত-তানভির ফি মাওলিদিল বাশিরিন নাজির’। বাদশাহ তাকে এই উদ্দেশ্যে ১০০০ হাজার স্বর্ণমুদ্রা উপহার দেন। বুখারী শারীফের নির্ভরযোগ্য ব্যাখ্যাকারী ইবন হাজস আসকলানী (রঃ) মিলাদুন্নাবীর (সাঃ) এর ভিত্তি সুন্নাহ হিসেবে প্রমাণ করেছেন এবং অনুরূপ প্রমাণ পেশ করেছেন ৯ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রঃ)। তাঁরা উভয়ই তাজুদ্দিন ফাকেহানী মালেকীর মতবাদ খন্ডন করেছেন যার মত হল মিলাদুন্নাবী (সাঃ) আমলটি নিকৃষ্ট বিদাত। আল্লামা নূরুদ্দীন আলী হলবী তাঁর ‘ইনসানুল ফি সীরাতিল আমিনীন মামুন’ গ্রন্থে এরূপ লিখেছেন।
[তাফসীর রুহুল বয়ান ১খন্ড, পৃঃ ৫৭]
৬. ইবনে কাসীর, যাকে সালাফী/ওহাবীরা তাফসীর ও ইতিহাস শাস্ত্রে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে থাকে, তিনি সর্বজন শ্রদ্ধেয় ইসলামের মুজাহিদ সুলতান গাযী সালাহউদ্দীন আইয়ুবীর ভগ্নিপতি শাহ মালিক আল-মুযাফফর সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন। অথচ সালাফীরাই ইবনে কাসীরের কথাকে বিকৃত করে এই মর্মে মিথ্যে ছড়িয়েছে যে মুযাফফর শাহ একজন ফাসেক, নিষ্ঠুর ও বেদআতী শাসক ছিলেন (নাউজুবিল্লাহ)। প্রকৃতপক্ষে ইবনে কাসীর লিখেন:
*
ﺍﻟﻤﻠﻚ ﺍﻟﻤﻈﻔﺮ ﺍﺑﻮ ﺳﻌﻴﺪ ﻛﻮﻛﺒﺮﻱ ﺍﺣﺪ
ﻟﻼﺟﻮﺍﺩ ﺍﻟﺴﺎﺩﺍﺕ ﺍﻟﻜﺒﺮﺍﺀ ﻭﺍﻟﻤﻠﻮﻙ
ﺍﻻﻣﺠﺎﺩﻟﺔ ﺍﺛﺮ ﺣﺴﻨﺔ
অর্থ: বাদশা হযরত মুজাফফরুদ্দীন ইবনে যাইনুদ্দীন আবু সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি দানশীল ও নেতৃস্থানীয় ব্যক্তিদের অন্যতম ছিলেন। সাথে সাথে তিনি সম্মানিত বাদশাও ছিলেন। উনার বহু পূন্যময় কাজের আলামত এখনও বিদ্যমান রয়েছে।"
[সূত্রঃ- আল বিদায়া ওয়ান নিহায়া, ১৩ তম, খন্ড ১৩৬ পৃষ্ঠা]
*
ﻛﺎﻥ ﻳﺼﺮﻑ ﻋﻠﻲ ﺍﻟﻤﻮﻟﺪ ﻛﻞ ﺳﻨﺔ ﻋﻠﻲ
ﺛﻼﺛﺔ ﺍﻟﻒ ﺩﻳﻨﺎﺭ
অর্থ: আরবলের বাদশা হযরত মালিক মুজাফফরুদ্দীন ইবনে যাইনুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতি বছর পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে তিন
লক্ষ দিনার ব্যায় করতেন।"
[সূত্রঃ- আল বিদায়া ওয়ান নিহায়া, ১৩ তম, খন্ড ১৩৭ পৃষ্ঠা]
*
أحد الاجواد والسادات الكبراء والملوك الامجاد له آثار حسنة وقد عمر الجامع المظفري بسفح قاسيون وكان قدهم بسياقه الماء إليه من ماء بذيرة فمنعه المعظم من ذلك واعتل بأنه قد يمر على مقابر المسلمين بالسفوح وكان يعمل المولد الشريف في ربيع الاول ويحتفل به احتفالا هائلا وكان مع ذلك شهما شجاعا فاتكا بطلا عاقلا عالما عادلا رحمه الله وأكرم مثواه وقد صنف الشيخ أبو الخطاب ابن دحية له مجلدا في المولد النبوي سماه التنوير في مولد البشير النذير فأجازه على ذلك بألف دينار وقد طالت مدته في الملك في زمان الدولة الصلاحية وقد كان محاصر عكا وإلى هذه السنة محمودالسيرة والسريرة قال السبط حكى بعض من حضر سماط المظفر في بعض الموالد كان يمد في ذلك السماط خمسة آلاف راس مشوى وعشرة آلاف دجاجة ومائة ألف زبدية وثلاثين ألف صحن حلوى
অর্থঃ “(মুযাফফর শাহ) ছিলেন একজন উদার/সহৃদয় ও প্রতাপশালী এবং মহিমান্বিত শাসক, যাঁর সকল কাজ ছিল অতি উত্তম। তিনি কাসিইউন-এর কাছে জামেয়া আল-মুযাফফরী নির্মাণ করেন.....(প্রতি) রবিউল আউয়াল মাসে তিনি জাঁকজমকের সাথে মীলাদ শরীফ (মীলাদুন্নবী) উদযাপন করতেন। উপরন্তু, তিনি ছিলেন দয়ালু, সাহসী, জ্ঞানী, বিদ্বান ও ন্যায়পরায়ণ শাসক - রাহিমুহুল্লাহ ওয়া একরাম - শায়খ আবুল খাত্তাব (রহ:) সুলতানের জন্যে মওলিদুন্ নববী সম্পর্কে একখানি বই লিখেন এবং নাম দেন ‘আত্ তানভির ফী মওলিদ আল-বাশির আন্ নাযীর’। এ কাজের পুরস্কারস্বরূপ সুলতান তাঁকে ১০০০ দিনার দান করেন। সালাহিয়া আমল পর্যন্ত তাঁর শাসন স্থায়ী হয় এবং তিনি ’আকা’ জয় করেন। তিনি সবার শ্রদ্ধার পাত্র থেকে যান।
”আস্ সাবত্ এক ব্যক্তির কথা উদ্ধৃত করেন যিনি সুলতানের আয়োজিত মওলিদ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন; ওই ব্যক্তি বলেন: ‘অনুষ্ঠানে সুলতান ভালভাবে রান্নাকৃত ৫০০০ ছাগল, ১০,০০০ মোরগ, ১ লক্ষ বৌল-ভর্তি দুধ এবং ৩০,০০০ ট্রে মিষ্টির আয়োজন করতেন’।”
[’তারিখে ইবনে কাসীর’, ‘আল-বেদায়াহ ওয়ান্ নেহায়া’ ১৩তম খণ্ড, ১৭৪ পৃষ্ঠা]
স্ক্যান কপি
http://www.ahlus-sunna.com/index.php?option=com_content&view=article&id=46&Itemid=29&limitstart=16
অনুরূপ বিবরণ বিখ্যাত গ্রন্থ সীরাতে শামী, সীরাতে হালবীয়া, সীরাতে নববীয়া ও যুরকানী” ইত্যাদিতেও বিদ্যমান আছে।
## তৃতীয় খলিফা হযরত উসমান বিন আফফান (রাঃ) বলেন -
مَنْ اَنْفَقَ دِرْهَمًا عَلَى قرأة مَوْلِدِ النَّبِىُ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ فَكَا نَّمَا ثَهِيد غَزُوَةِ بَدَر رَوحُنَيْنُ
অর্থাৎ- “যে ব্যক্তি মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করার জন্য এক দিরহাম খরচ করল- সে যেন নবীজীর সাথে বদর ও হুনাইন জিহাদে শরীক হলো”।
[আন নেয়মাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং-৮]
## প্রসিদ্ধ তাবেঈ হযরত হাসান বসরী (রঃ) বলেন
قال حسن البصري رضي الله تعالی عنه وددت لو کان لی مثل جبل احد ذھبا فانفقته علی قراءة مولد النبي صلی الله علیه وسلم
অর্থাৎ- যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত তাহলে আমি তা রাসূলে পাক (দঃ) এর ঈদ-ই-মিলাদুন্নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিলে খরচ করতাম।
[আন নেয়মাতুল কুবরা আলাল আলাম, পৃষ্ঠা নং-১১]
সুতরাং বাদশাহের মিলাদুন্নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুষ্ঠানের জন্য খরচ করা সওয়াবের কাজ ছিল।
মূল আরবী কিতাব দেখতে চেলে নিচের ভিডিও দেখুন
http://www.youtube.com/watch?v=gd_zCvmQaeM
৭. বর্তমান দেওবন্দীরা বাদশাহ আবু সাঈদ মুজাফফার (রঃ) এবং আবু খাত্তাব উমর ইবনে দিহইয়া (রঃ) সম্পর্কে মিথ্যাচার করলে কি হবে? তাদের অতীতের অন্যতম নির্ভরযোগ্য আলেম মাওলানা হাফিজ মুহাম্মদ আব্দুল হক এলাহাবাদী মুহাজিরে মক্কী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
“রাজ রাজাদের মধ্যে আরবলের(বর্তমান ইরাকের একটি অঞ্চল) আবু সাঈদ কাওকারী ইবন যয়নুদ্দিন সর্বপ্রথম মিলাদ অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি মহান ও প্রসিদ্ধ দানশীল রাজা ছিলেন। হাফিজ ইমাম ইবন কাসির (রঃ) তার ‘তারিখ’ গ্রন্থে লিখেছেন, আরবলের মহান রাজা রবিউল আউয়াল মাসে মিলাদুন্নাবী অনুষ্ঠান খুব ঝাকমকের সাথে পালন করতেব। আরবলের রাজার জন্য শায়খ আবুল খাত্তাব ইবনে দাহইয়া মিলাদ বিষয়ক একখানা কিতাব রচণা করেছিলেন যার নাম হচ্ছে ‘আততানভীর ফী মাওলাদে বাশীরুন নাযীর’। এতে রাজা সন্তুষ্ঠ হয়ে তাকে এক হাজার দিনার উপহার দিয়েছিলেন। এ কারণে সব ইমামগণ আরবলের রাজার খুব প্রশংসা করেছেন। তাদের মধ্যে হাফিজ আবু শামাহ ও শায়খ নববীও রয়েছেন। শায়খ নববী তাঁর লিখিত ‘আল বায়েস আলা ইনকারিল বিদয়ে ওয়াল হাওয়াদেস’ গ্রন্থে বলেন, এ কাজটি তার দ্বারা খুব ভাল কাজরূপে অভিহিত হয় এবং এটি উদাহরণ বিশেষ। এ কাজের জন্য তার প্রশংসা করা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।”
[সূত্রঃ আদ-দুরুল মুনাজ্জাম ফি হুকুমে আমলে মাওলাদিন নাবীয়্যিল আযম, পৃঃ ১৯৬-১৯৭]
দেওবন্দী আলেমের রচিত এই কিতাবটি নিজে ডাউনলোড করে দেখুন সেখানে কি লিখা আছে
http://www.mediafire.com/view/za2ghxgbsc6645l/Milader+Hukum-Abdul+Hoque+Muhajire+Makki.pdf
উপরের আলোচনা থেকে দেখা গেল,
* বাদশাহ আবু সাঈদ মুজাফফার এবং আবু খাত্তাব উভয়ের নামের শেষে (রঃ) ব্যবহার করেছেন ইমাম ইবন কাসীর (রঃ) সহ আরও অনেকেই। অথচ ওহাবী ও দেওবন্দীরা তাদের ফাসিক হিসেবে উল্লেখ করে (নাউজুবিল্লাহ)।
* উপরের ইতিহাসের কোথাও কি বলা হয়েছে ‘আত-তানভির ফি মাওলিদিল বাশিরিন নাজির’ কিতাবটি মিলাদুন্নাবী (সাঃ) এর পক্ষে লিখা প্রথম কিতাব? উত্তর হল না। এর পক্ষে সর্ব প্রথম বই লিখেছিলেন বিখ্যাত মুহাদ্দীস Imaam Abdur Rahmaan Bin Umar Auzaa'ee (156 AH)।
দেওবন্দীরা মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীকার করে না দেখে তারা তা পালন করে না। এদের পালন করতে কে বলেছে? কিন্তু তাই বলে এদের এভাবে জালিয়াতির কারণ কি? আসুন হেফাজত নেতা জুনায়েদ বাবু নগরীর মত ব্যক্তিদের আমরা কিছু না বলি। এদের ভার পরকালে আল্লাহ এর উপরেই ন্যস্ত করি। আল্লাহ তা’আলা ই নিজে উনার বিচার করবেন।
আল্লাহ তা'আলা এর কাছে দু'আ করি তিনি যেন আমাদের এদের হাত থেকে রক্ষা করেন এবং আমাদের সবাইকে তাঁরই হাবীবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উসিয়া জান্নাত দান করে। আমীন! সুম্মা আমীন!!