রাসুল সাঃ এর চিঠি

রোমের সম্রাট কাইসার, পারস্যের সম্রাট কিশরা, মিসরের শাসনকর্তা আজিজসহ মিসর ও আরবের দলপতিদের নামে ইসলামের আহ্বান জানিয়ে শতাধিক চিঠি পাঠিয়েছিলেন মহানবী (সা.), এর মধ্যে মিসরের শাসনকর্তা মুকাউকিসের চিঠিটি উল্লেখযোগ্য। প্রখ্যাত সাহাবি হজরত হাতিব ইবনে আবি বালতাআ (রা.) কে দূত করে এই চিঠি পাঠান রাসুল (সা.)।

চিঠিটির অনুবাদ নিম্নরূপ :

'বিসমিল্লাহির রহ্মানির রাহিম।

আল্লাহর বান্দা ও তাঁর রাসুল মুহাম্মদ (সা.)-এর পক্ষ থেকে মিসরের শাসনকর্তা মুকাউকিস সমীপে। হেদায়েত অনুসারীদের প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর, আমি আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকতে পারবেন। এবং আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কৃত করবেন। পক্ষান্তরে যদি তা অমান্য করেন, তাহলে দেশবাসীর পাপের জন্য আপনি দায়ী থাকবেন। হে আহলে কিতাবগণ, এমন একটি বাণীর দিকে এগিয়ে এসো, যা আমাদের এবং তোমাদের মধ্যে সমান, বরাবর। তা এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তাঁর সঙ্গে কাউকে অংশীদার করব না, আল্লাহকে বাদ দিয়ে আমাদের কেউ যেন অন্য কাউকে তাঁর আসনে না বসায়। কিন্তু যদি তারা এ কথা না মানে তাহলে বলে দিন, আমরা মানছি, তোমরা এ ব্যাপারে সাক্ষী থেকো।


Share this Post :
Related Posts
Previous
« Prev Post