যে আমল করলে মৃত্যুর পরে সরাসরি জান্নাত:

আবু উমামা রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

مَنْ قَرَأَ آيَةَ اَلْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ اَلْجَنَّةِ إِلَّا اَلْمَوْتُ

“যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসী পাঠ করবে মৃত্য ছাড়া জান্নাতে যেতে তার আর কোন বাঁধা নেই।” (নাসাঈ, ইবনে হিব্বান, সিলসিলা সহীহা, হাদীস নং ৭৭২)

উক্ত হাদীসের ব্যাখ্যায় আল্লাম মুনাবী ফায়জুল কাদীর গ্রন্থে লিখেন:
لم يبق من شرائط دخوله الجنة إلا الموت، وكأن الموت يمنعه. اهـ

মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশের কোন শর্ত আর বাকী থাকল না। যেন মৃত্যই তাকে জান্নাতে প্রবেশে বাঁধা দিয়ে রেখেছে।”
হে আল্লাহ, তুমি আমাদেরকে এই আমলটি নিয়মিত করার তাওফীক দান করো। আমীন।

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিন।


Share this Post :
Related Posts
Previous
« Prev Post