আসসালামু আলাইকুম,

সবাইকে পবিত্র রমজানুল মোবারাক, আশা করি আমার মুসল্লি ভাইয়েরা ভালো আছেন। আজ পহেলা রমজান। রহমত , মাগফিরাত ও নাজাতের মহিমা নিয়ে আসে মাহে রমজান। পবিত্র এই মাসের ফজিলত বলে শেষ করা যাবেনা। এই মাসে জাহান্নামের দরজা থাকে রুদ্ধ, শয়তান থাকে শৃঙ্খলিত, এই মাসেই রয়েছে সহস্র মাসের চেয়েও শ্রেষ্ঠ ‘লাইলাতুল কদর’।

রমজান শব্দটি এসেছে “রময” থেকে যার অর্থ হচ্ছে ভস্মীভূত করা। এখানে ভস্মীভূত করা বলতে বুঝানো হয়েছে সিয়াম সাধনের মাধ্যমে আমাদের মনের খারাপ প্রবৃত্তিকে ধ্বংস করা। রমজান মাস সিয়াম সাধনের মাস, সংযমের মাস। এই রমজানের মূল লক্ষ্য হলো খারাপ দেখা, খারাপ শোনা এবং খারাপ বলা থেকে নিজেকে বিরত রাখা এবং বাকি মাসগুলো এর আমল করা।

রোজার নিয়ত


হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করছি, যা তোমার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। সুতরাং আমার পক্ষ থেকে তা কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

ইফতারের দোয়া


হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দ্বারা ইফতার করছি।










ঢাকার সময়ের সঙ্গে যোগ করতে হবে


(১) পটুয়াখালী, মাদারীপুর, ঝালকাঠি ১ মিনিট।

(২) বরগুনা, রাজবাড়ী, শেরপুর, মানিকগঞ্জ, পিরোজপুর, জামালপুর, টাঙ্গাইল ২ মিনিট।

(৩) ফরিদপুর, গোপালগঞ্জ,বাগেরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ৩ মিনিট।

(৪) গাইবান্ধা, খুলনা, নড়াইল, লালমনিরহাট, মাগুরা ৪ মিনিট।

(৫) বগুড়া, পাবনা, রংপুর, ঝিনাইদহ,যশোর, কুষ্টিয়া ৫ মিনিট।

(৬) সাতক্ষীরা, জয়পুরহাট, নাটোর, নওগাঁ ৬ মিনিট।

(৭) চুয়াডাঙ্গা, নীলফামারী, রাজশাহী, দিনাজপুর ৭ মিনিট।

(৮) মেহেরপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ৮ মিনিট।

(৯) চাঁপাইনবাবগঞ্জ  ৯ মিনিট।


ঢাকার সময় থেকে বিয়োগ করতে হবে।

(১) ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ১ মিনিট।

(২) ভোলা, চাঁদপুর, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, লক্ষীপুর ২ মিনিট।

(৩) নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ৩ মিনিট।

(৪) কুমিল্লা, সুনামগঞ্জ ৪  মিনিট।

(৫) হবিগঞ্জ, ফেনী ৫ মিনিট।

(৬) মৌলভীবাজার, চট্টগ্রাম, সিলেট ৬ মিনিট ।

(৭)কক্সবাজার, খাগড়াছড়ি ৭ মিনিট ।

(৮)রাঙামাটি, বান্দরবান ৮ মিনিট ।


Share this Post :
Related Posts
Previous
« Prev Post