সওম কার জন্য ফরজ আর কার জন্য নয়।

‪সিয়াম যাদের উপর ফরয‬


নিম্নবর্ণিত তিনপ্রকার মানুষের উপর সিয়াম পালন ফরয
১) প্রাপ্ত বয়স্ক,
২) সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন,
৩) মুকীম ও সমর্থবান এমন সব গুণ সম্পন্ন প্রত্যেক মুসিলম নর-নারীর উপর সিয়াম পালন করা ফরয।

‪সিয়াম যাদের উপর ফরয নয়‬ঃ


নিম্নবর্ণিত দশপ্রকার মানুষের উপর সিয়াম পালন ফরয নয়, তারা হল :
[১] অমুসলিম
[২] অপ্রাপ্ত বয়স্ক/ অর্থাৎ নাবালেগ
[৩] পাগল
[৪] এমন বৃদ্ধলোক যে ভালমন্দ পার্থক্য করতে পারে না
[৫] এমন বৃদ্ধ ব্যক্তি যে রোযা রাখতে সমর্থ নয়। বা এমন রোগী যার রোগমুক্তির সম্ভাবনা নেই। এমন ব্যক্তিদের উপর ফিদইয়া দেয়া ওয়াজিব।
[৬] মুসাফির
[৭] রোগাক্রান্ত ব্যক্তি
[৮] ঋতুবতী মহিলা
[৯] গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী
[১০] দুর্ঘটনায় পতিত বা বিপদগ্রস্ত লোককে রক্ষাকারী ব্যক্তি।

Share this Post :
Related Posts
Previous
« Prev Post