রব্বানা দিয়ে শুরু ৪০ টি দোয়া হলোঃ

যে দু'আগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তায়া'লার কাছে প্রিয়ঃ 
=========================================
বিভিন্ন সময় বান্দারা নিজেদের সমর্পিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তায়া'লার নিকট। 'রব্বানা'/ হে আমাদের রব' বলে তারা হাত তুলেছেন শুধুমাত্র এক আল্লহর নিকট ।
তার নিকট করা অসংখ্য দুআ'র ভেতরে কিছু সংখ্যক দুআ' আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা নিজে পছন্দ করেছেন এবং সেগুলো কুরআনে উল্লেখ করে দিয়েছেন যেন মুসলিমরা সেই দুআ'গুলোর মাধ্যমে তার নিকট চাইতে পারে । দুআ' কবুলের মাস রামাদান । তাই আমরা যদি এই দুআ'গুলো মনে রাখতে পারি এবং সেগুলোর মাধ্যমে আল্লাহর নিকট চাইতে পারি, তাহলে আশা করা যায় ইনশা আল্লহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের চেষ্টার উত্তম প্রতিদান দিবেন । অর্থ না বুঝে দুআ' করাটা মোটেও বুদ্ধিমানের কাজ হতে পারেনা । তাই কুরআন মাজীদে 'রব্বানা' দিয়ে শুরু হওয়া ৪০ টি দুআ' অর্থসহ দেয়ার চেষ্টা করলাম।

১। رَ‌بَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।

“ Our Lord! Accept from us this (service); verilyYou alone are the All-Hearing, the All-Knowing.” Al Baqarah 127

২। رَ‌بَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّ‌يَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِ‌نَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّ‌حِيمُ

হে আমাদের রব! আমাদের দু’জনকে তোমার মুসলিম (নির্দেশের অনুগত) বানিয়ে দাও। আমাদের বংশ থেকে এমন একটি জাতির সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম। তোমার ইবাদাতের পদ্ধতি আমাদের বলে দাও এবং আমাদের ভুলত্রুটি মাফ করে দাও। তুমি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী।

“Our Lord! Make us (Muslims) submissive to Your Will,and raise from our offspring a (Muslim) communitysubmissive to you, and teach us our rites of worshipand relent toward us. Verily You alone are the mostrelenting, the Ever-Merciful.” Al Baqarah 128

৩। رَ‌بَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَ‌ةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ‌

হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।

“O our Lord! Grant us good in the world and good inthe Hereafter and save us from the torment of the fire.” Al Baqarah 201

৪। رَ‌بَّنَا أَفْرِ‌غْ عَلَيْنَا صَبْرً‌ا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْ‌نَا عَلَى الْقَوْمِ الْكَافِرِ‌ينَ

“হে আমাদের রব! আমাদের সবর দান করো, আমাদের অবিচলিত রাখ এবং এই কাফের দলের ওপর আমাদের বিজয় দান করো।”

“Our Lord! Bestow on us endurance and make us firm of footand grant us victory over the disbelieving folk.” Al Baqarah 250

৫। رَ‌بَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا

হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না

“Our Lord! Call us not to account if we forget or err.” Al Baqarah 286

৬. رَ‌بَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرً‌ا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا

হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ।

“Our Lord! Lay not on us such a (heavy) burden as you did lay on those who have passed away before us.” Al Baqarah 286

৭। رَ‌بَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ‌ لَنَا وَارْ‌حَمْنَا أَنتَ مَوْلَانَا فَانصُرْ‌نَا عَلَى الْقَوْمِ الْكَافِرِ‌ينَ

হে আমাদের রব! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।

“Our Lord! Lay not on us that burden which we have notthe strength to bear. And pardon us; absolve us; and havemercy on us; You alone are our Friend and Helper;help us to triumph over The unbelieving folk.” Al Baqarah 286

৮। رَ‌بَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَ‌حْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

“হে আমাদের রব! যখন তুমি আমাদের সোজা পথে চালিয়েছো তখন আর আমাদের অন্তরকে বক্রতায় আচ্ছন্ন করে দিয়ো না, তোমার দান ভাণ্ডার থেকে আমাদের জন্য রহমত দান করো কেননা তুমিই আসল দাতা।

Our Rabb! Do not stray our hearts after granting us Hidayat (guidance) and gift us from Your Mercy (special), Definitely You are the only Bestower. Al Imran 8

৯। رَ‌بَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَ‌يْبَ فِيهِ ۚ إِنَّ اللَّـهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ

হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়া দার অন্যথা করেন না।

“Our Lord! Surely You are the Gatherer of all mankind on a Day about which there is no doubt.Verily Allah never fails in His Promise.” Al Imran 9

১০। رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।

“O our Lord surely we have believed; forgive us then our sins; and save us from the torment of the fire." Al Imran 16

১১। رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও।

“Our Lord! We believe in that which You have sent down;

and we follow the Apostle; so write us with those

who bear witness to the truth.” Al Imran 53

১২। رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

হে আমাদের পালনকর্তা! মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে। আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য কর।

“Our Lord! Forgive us our sins, and our excesses

that we have committed in our affairs, and Lord!

Keep us firm-footed and grant us victory over

the disbelieving folk." Al Imran 147

১৩। رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।

“Our Lord! You have not created all this (Universe) in vain. Glory be to you! Save us Lord, from

the torment of the Blazing Fire.” Al Imran 191

১৪। رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি যাকে দোযখে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে; আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই।

“Our Lord! Whomsoever You cause to enter Hell,

him You have surely disgraced, and for the wrongdoers

there shall be no helpers.” Al Imran 192

১৫। رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا

হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি ।

“Our Lord! We have heard a proclaimer calling to faith (saying):

'Believe in your Lord;' so we have come to believe.” Al Imran 193

১৬। رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ

হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।

“Our Lord! Forgive us our sins, and wipe off our misdeeds from us

and cause us (in all grace) to die with the righteous.” Al Imran 193

১৭। رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না।

“Our Lord! Forgive us our sins, and wipe off our misdeeds from us

and cause us (in all grace) to die with the righteous.” Al Imran 194

১৮। رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

হে আমাদের প্রতি পালক, আমরা মুসলমান হয়ে গেলাম। অতএব, আমাদেরকেও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন।

“Our Lord! We have believed; so write us down with

those who bear witness (to the truthfulness of Islam).” Al Maidah 83

১৯। رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ

হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্যে অর্থাৎ, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্যে আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুযী দিন। আপনিই শ্রেষ্ট রুযীদাতা।

“O Allah: Lord and Cherisher of us all! Send down to us a tray

of food from heaven, that it may become a day of rejoicing

for all of us and (let it be) a Sign from You; and grant us  sustenance

and indeed You are the Best Provider of all.” Al Maidah 114

২০। رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।

“Our Lord! We have wronged our own souls;

and if You do not forgive us and have no mercy upon us,

we shall certainly be of the losers." Al A’raf 23

২১। رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।

“Our Lord! Place us not with the wrongdoing people.” Al A’raf 47

২২। رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

হে আমাদের রব! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে যথাযথভাবে ফায়সালা করে দাও এবং তুমি সবচেয়ে ভাল ফায়সালাকারী।”

“O our Lord! Decide between us and our people with

truth, and You are Best to decide.” Al A’raf 89

২৩। رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর।

“Our Lord! Pour out on us patience and cause us to die as Muslims

(bowing to Your Will).” Al A’raf 126

২৪। رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না ।

“Our Lord! Make us not trial for the wrongdoing people and deliver

us by Your mercy from (the persecution of) the disbelieving folk.” Yunus 85

২৫। رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّـهِ مِن شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ

হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।

“O our Lord! Verily You know what we conceal (in our hearts)

and what we disclose. And nothing is hidden from

Allah in the earth or in the heaven." Ibrahim 38

২৬। رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।

“O our Lord! Accept my humble prayer.” Ibrahim 40

২৭। رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।

“O our Lord! Forgive me and my parents and all the Muslims

on the Day when Reckoning will take place.” Ibrahim 41

২৮। رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।

“O our Lord! Grant us Mercy from Yourself and

provide for us guidance in our affair!” Al Kahf 10

২৯। رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَن يَطْغَىٰ

হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।

“Our Lord! We fear lest he may commit excess against

us, or treat us with a heavy hand.” Ta Ha 45

৩০। رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ

হে আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন।

"My Lord! Build for me a home near You in Paradise.” At Tahrim 11

৩১। رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।

“O our Lord! We have believed, so forgive us and have Mercy upon us,

and surely You are the Best of the Merciful.” Al Muminun 109 ৩২। رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

“হে আমাদের রব! জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, তার আযাব তো সর্বনাশা।

. “O our Lord! Turn away from us the tormentof the Hell; surely its torment is utter destruction.” Al Furqan 65

৩৩। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

“হে আমাদের রব! আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মুত্তাকীদের ইমাম।”

O our Lord! Grant us in our wives and offspring the coolness of eyesand make us a leader of those who guard themselves against evil. Al Furqan 74

৩৪। رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ

নিশ্চয় আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী।

Our Lord is the Most-Forgiving, the Most-Appreciative. Al Fatir 34

৩৫। رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

হে আমাদের রব, তুমি তোমার রহমত ও জ্ঞান দ্বারা সবকিছু পরিবেষ্টন করে আছো। তাই মাফ করে দাও এবং দোযখের আগুন থেকে রক্ষা করো যারা তাওবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে তাদেরকে।

O our Lord! You encompass everything in (Your)mercy and knowledge, so forgive those who repent (of disbelief)and follow Your path, and save them from the torment of Hell.” Al Mumin 7

৩৬। رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

হে আমাদের রব উপরন্তু তাদেরকে তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আর তাদের বাপ, মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল (তাদেরকেও সেখানে তাদের সাথে পৌঁছিয়ে দাও) । তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাকৌশলী।

O our Lord! Make them enter the Everlasting Gardens,which You have promised them, and to those pardonable righteous of their parents and their wives and their offspring.Surely You are the All-Powerful, the All-Wise and save them from punishments and he whom You savefrom punishments this Day, to him You have indeed showngreat mercy. And this is a mighty achievement. Al Mumin 8

৩৭। رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ

হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ঈমান এনেছে। আর আমাদের মনে ঈমানদারদের জন্য কোন হিংসা-বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু।

Our Lord! Forgive us and those of our brethren whopreceded us in faith, and do not put any spite in ourhearts towards those who believe, O our Lord!Verily You are the Most-Kind, the Ever Merciful. Al Hashr 10

৩৮। رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

হে আমাদের পালনকর্তা! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন।

“O our Lord! We put our trust but in You alone, and turnbut to You alone, and to You alone is our return in the end.” Al Mumtahinah 4

৩৯। رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

হে আমাদের রব, আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানিয়ে দিও না। হে আমাদের রব, আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও। নিঃসন্দেহে তুমিই পরাক্রমশালী এবং জ্ঞানী।

“O our Lord! Put us not in a trial for the infidels,

and forgive us, our Lord! Surely You alone are

the Most Exalted, the All-Wise.” Al Mumtahinah 5

৪০। رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান।

Our Lord! Perfect for us our light and forgive us;

surely You are Potent over everything.” At Tahrim 8


Share this Post :
Related Posts
Previous
« Prev Post