বিসমিল্লাহির রাহমানির রাহীম
পবিত্র কোরআনের বা সহি হাদিসের কোথায় আছে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ আমাদেরকে সাহায্য করতে পারে ? সুরা ফাতিহা প্রতিদিন ১৭ বার ১৭ রাকাত ফরয নামাযে পরেন আশা করি কিন্তু এর অর্ থহয়ত আপনার জানা নাই জানলে বলতেন না পিরের নামে আগুন পানি হয়ে যা ?এরকম ধারনা করা শিরিক। আল্লাহ সাহায্য না করলে কেউ আমাদের সাহায্য করতে পারবে না ।
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। (Al-Faatiha: 5)
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। (Al-Faatiha: 7)
সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে, যে তার অপকার করতে পারে না এবং উপকারও করতে পারে না। এটাই চরম পথভ্রষ্টতা। (Al-Hajj: 12)
বরং আল্লাহ তোমাদের সাহায্যকারী, আর তাঁর সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য। (Aali Imraan: 150)
যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে এমন কে আছে, যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর ওপরই মুসলমানগনের ভরসা করা উচিত। (Aali Imraan: 160)
আর আল্লাহ যাকে পথপ্রদর্শন করেন, তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। আল্লাহ কি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন? (Az-Zumar: 37)
আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন। তার কোন পথপ্রদর্শক নেই। আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামীতে মত্ত অবস্তায় ছেড়ে দিয়ে রাখেন। (Al-A'raaf: 186)
আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। (Ar-Room: 5)
আল্লাহ তা’আলা ব্যতীত তাদের কোন সাহায্যকারী থাকবে না, যে তাদেরকে সাহায্য করবে। আল্লাহ তা’আলা যাকে পথভ্রষ্ট করেন, তার কোন গতি নেই। (Ash-Shura: 46)
তিনি বললেনঃ পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয় ? (Al-Hijr: 56)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ [١:١]
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
﴿١﴾
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ [١:٢]
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
﴿٢﴾
الرَّحْمَٰنِ الرَّحِيمِ [١:٣]
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
﴿٣﴾
مَالِكِ يَوْمِ الدِّينِ [١:٤]
যিনি বিচার দিনের মালিক।
﴿٤﴾
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ [١:٥]
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
﴿٥﴾
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ [١:٦]
আমাদেরকে সরল পথ দেখাও,
﴿٦﴾
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ [١:٧]
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। [ফাতিহা]
করও সহি হাদিস অনুযায়ী আমল করবেন প্লিজ।মানুষকে শিরিক কুফরের দিকে আহ্বান না করে কোরআন হাদিসের দিকে আহ্বান করবেন ইন শা আল্লাহ।
আল্লাহ আপনাকে সহ আমাদের সকলকে কোরআন ও সহি হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।আমীন
যাযাক আল্লাহ খাইর।