বর্নিত আছে, বাদশাহ বাহরাম একবার শিকারের উদ্দেশ্যে বনে গেলেন। তার সম্মুখে একটি বন্য গাধা পড়ে গেল, তিনি তার বাহিনী হতে আলাদা হয়ে গাধাকে ধাওয়া করতে লাগলেন।
অবশেষে তিনি গাধা শিকারে সফল হলেন।
তিনি তা ধরলেন এবং তা জবাই করার জন্য ঘোড়ার পৃষ্ঠ হতে নামলেন।
যেহেতু তিনি একা, আর একলা কাজটা করা সম্ভব ছিলনা।
এমন সময় তিনি জংগল হতে একজন রাখালকে আসতে দেখলেন।
তিনি তাকে বললেন, হে রাখাল, তুমি ঘোরাটা ধর, আমি এই গাধাটি জবাই করি। রাখাল ঘোরাটি ধরল।
এরপর তিনি গাধা জবাইতে মশগুল হয়ে পড়লেন।
তিনি আড়চোখে দেখলেন রাখালটি তার ঘোড়ার লাগাম থেকে মুক্তা কর্তন(রের) করছে। মহানুভব বাদশাহ তিনি তা উপেক্ষা করলেন।
ফলে সে মুক্তা নির্বিঘ্নে বের করে নিন।
বাদশাহ (মনে মনে) বললেন, দোষ দেখাও দোষ।
অতঃপর বাদশাহ তার ঘোড়ায় আরোহন করলেন এবং তার সৈন্যবাহিনীর সাথে মিলিত হলেন।
উজির তাকে জিজ্ঞেস করলো, হে বাদশাহ। , আপনার ঘোড়ার লাগামের মুক্তোগুলো কোথায়?
বাদশাহ মুচকি হাসলেন, অতপর বললেন, " তা নিয়েছে এমন ব্যক্তি যে তা ফেরৎ দিবে না এবং তা দেখেছে এমন ব্যক্তি যে তার চোগলখুরী করবে না।
তোমাদের কেউ কারো কাছে তা দেখলে এজন্য তাকে কিছু বলবে না।
সুবহানাল্লাহ
চোগলখুরী/অন্যের দোষ দেখা মারাত্মক গুনাহ। আমরা প্রায় সকলেই ইহা করে থাকি।
আর এটা অতি গর্হিত কাজ।
আল্লাহ তায়ালা আমাকে আপনাকে অন্যের দোষ দেখা হতে হেফাজত করুন।